ভুয়া লাইক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ফেসবুক। বন্ধ করে দিচ্ছে ভুয়া ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলো। কিন্তু একদিকে যেমন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, তেমনি অন্যদিকে ভুয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইকের চাহিদা ও দাম হু হু করে বাড়ছে। এর আগে এক হাজার ভুয়া লাইক ২০-৩০ ডলারে বিক্রি হলেও এখন তা অনেক বেড়েছে। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এখন এক হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রায় ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। ফেসবুকের প্রোটেক্ট অ্যান্ড কেয়ার টিমের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক শবনম শেখ ১৩ এপ্রিল থেকে ভুয়া অ্যাকাউন্ট এবং ১৪ এপ্রিল থেকে স্প্যামারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ১৩ এপ্রিল ভুয়া অ্যাকাউন্ট বন্ধের প্রথম পদক্ষেপেই ফ্রান্সের ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১৪ এপ্রিল শবনম শেখ এক পোস্টে জানান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ থেকে সবচেয়ে বেশি স্প্যাম ফেসবুকে ছড়ানো হচ্ছে। এসব দেশ থেকে ভুয়া লাইক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করার কথা জানান তিনি। বাংলাদেশেও অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তবে যাঁরা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন তাঁদের অনেকেই অ্যাকাউন...