সরকারগুলো অন্য দেশের জনমত প্রভাবিত করতে ফেসবুক ব্যবহার করছে!
বিভিন্ন সময় এক দেশের সরকার আরেক দেশের জনমতকে প্রভাবিত করতে প্ল্যাটফরম হিসেবে ফেসবুক ব্যবহার করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করেছে। পাশাপাশি এ ধরনের ‘তথ্য অভিযানকে’ শক্ত হাতে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের নিরাপত্তা দল গতকাল বৃহস্পতিবার একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে। এতে ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে বিভিন্ন দেশ ও সংস্থা যে সূক্ষ্ম কৌশল ব্যবহার করছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। ‘মিথ্যা খবর’ ছাড়াও কনটেন্ট সিডিংসহ এসব কৌশলের মধ্যে রয়েছে, সুনির্দিষ্ট মতকে শক্তিশালী করতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অবিশ্বাস তৈরি করা ও বিভ্রান্তি ছড়ানো।
ফেসবুক বলেছে, প্রচলিত অনৈতিক আচরণ যেমন অ্যাকাউন্ট হ্যাকিং, ম্যালওয়্যার, স্প্যাম, অর্থ কেলেঙ্কারি এবং নাগরিক মতকে ব্যবহার ও মানুষের সঙ্গে প্রতারণাসহ আরও সূক্ষ্ম ও চাতুর্যপূর্ণ অপব্যবহার রোধে নিরাপত্তার প্রতি নজর বাড়াতে হবে আমাদের।
‘তথ্য অভিযান’ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে ফেসবুক প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে। ফেসবুক জানিয়েছে, এই বন্ধের তালিকায় প্রাধান্য পেয়েছে বিপুল পরিমাণ পোস্ট দেওয়া সন্দেহজনক অ্যাকাউন্টগুলো।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এই তথ্য অভিযানের প্রকৃতি নির্ধারণে ‘কতিপয় পরিস্থিতিকে’ কীভাবে পর্যবেক্ষণ করা হয়েছে—তার ব্যাখ্যা দিয়েছে ফেসবুক। ওই সময় ‘সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সুনাম ক্ষতিগ্রস্ত’ করতে অন্য সূত্রগুলো যেমন ই–মেইল অ্যাকাউন্ট থেকে চুরি করা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় বলে ফেসবুক শনাক্ত করে। এ কৌশলের মধ্যে রয়েছে চুরি করা তথ্য প্রকাশের জন্য একটি ওয়েবসাইট খোলা এবং তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ও পেজ খুলে মানুষকে ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়া।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান জন পোডেস্টারের জিমেইল অ্যাকাউন্ট থেকে হ্যাক হওয়া লাখ লাখ ই–মেইল প্রকাশ করে উইকিলিকস। তবে চুরি করা কোন তথ্যের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, ফেসবুক তা সুনির্দিষ্ট করেনি।ফেসবুকের কাছে গত বছরের শেষ ছয় মাসে ৪৯টি অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এতে ৫৭টি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধের ক্ষেত্রে ২৪ দশমিক ৪৯ শতাংশ তথ্য দেওয়ার কথা বলেছে ফেসবুক। ২৭ এপ্রিল ফেসবুকের প্রকাশ করা ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ফেসবুক প্রতি ছয় মাস পরপর এ প্রতিবেদন প্রকাশ করে। এতে কোন দেশের সরকার ফেসবুকের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরা হয়। তবে কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয় না।
এর আগে গত বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তথ্য নিয়ে ২১ ডিসেম্বর ফেসবুক প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’-এ বলা হয়, ওই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ৯টি অ্যাকাউন্টের ব্যাপারে ১০টি অনুরোধ করা হয়েছিল।
অর্থাৎ, ২০১৬ সালে ফেসবুকের কাছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মোট ৫৯টি অনুরোধ করা হয়েছে।
ফেসবুক প্রকাশিত প্রতিবেদনের বাংলাদেশ অংশে (https://govtrequests.facebook.com/country/Bangladesh/2016-H2/) দেখা যায়, আইনি প্রক্রিয়ার (লিগ্যাল প্রসেস) জন্য ২৪টি অনুরোধে ৩২টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হলে ফেসবুক ৮ দশমিক ৩৩ শতাংশ ক্ষেত্রে তথ্য দিয়েছে। জরুরি প্রয়োজনে ২৫টি অনুরোধে ২৫টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে ৪০ শতাংশ ক্ষেত্রে সাড়া দিয়েছে ফেসবুক।
এ ছাড়া প্রথমবারের মতো ফেসবুকের এ প্রতিবেদনে সরকারিভাবে ফেসবুক বন্ধ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে একবার ফেসবুক বন্ধ করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে অপরাধ তদন্ত বিষয়ে ১৫টি অ্যাকাউন্টের তথ্য ৯০ দিন পর্যন্ত সংরক্ষণের অনুরোধও পাওয়ার কথা ওই প্রতিবেদনে বলেছে ফেসবুক।
এর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তথ্য নিয়ে গত বছরের ২৮ এপ্রিল ফেসবুক ওই প্রতিবেদন প্রকাশ করে। ওই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ৩১টি অ্যাকাউন্টের ব্যাপারে ১২টি অনুরোধ করা হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য দেওয়া হয়। এ ছাড়া বিটিআরসির অনুরোধে সাড়া দিয়ে চারটি কনটেন্ট সরিয়ে ফেলা হয়।
ফেসবুকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকের কাছে তথ্য চাওয়ার হার বেড়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশ্বজুড়ে ফেসবুকের কাছে সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। ফেসবুক নিউজরুমে ২৭ এপ্রিল প্রকাশ করা এক পোস্টে ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল ক্রিস সন্ডারবি বলেছেন, ২০১৬ সালের দ্বিতীয় ভাগের বৈশ্বিক সরকারি তথ্য চাওয়ার প্রতিবেদন তারা প্রকাশ করছেন। তাতে স্থানীয় আইন মোতাবেক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চেয়ে সরকারি অনুরোধ ও কনটেন্ট বন্ধ করার অনুরোধের বিষয়টি তুলে ধরা হয়েছে।
২০১৬ সালের প্রথম ছয় মাসের তুলনায় শেষ ছয় মাসে সরকারি তথ্য চাওয়ার হার ৯ শতাংশ বেড়েছে। প্রথম ছয় মাসে ৫৯ হাজার ২২৯টি অনুরোধ পেয়েছিল ফেসবুক, যা শেষ ছয় মাসে বেড়ে ৬৪ হাজার ২৭৯ হয়েছে। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

valo
ReplyDelete