আমার বাংলা আমি তোমায় ভালোবাসি
Example HTML page
This is the body of your page.
সরকারগুলো অন্য দেশের জনমত প্রভাবিত করতে ফেসবুক ব্যবহার করছে! বিভিন্ন সময় এক দেশের সরকার আরেক দেশের জনমতকে প্রভাবিত করতে প্ল্যাটফরম হিসেবে ফেসবুক ব্যবহার করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করেছে। পাশাপাশি এ ধরনের ‘তথ্য অভিযানকে’ শক্ত হাতে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিরাপত্তা দল গতকাল বৃহস্পতিবার একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে। এতে ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে বিভিন্ন দেশ ও সংস্থা যে সূক্ষ্ম কৌশল ব্যবহার করছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। ‘মিথ্যা খবর’ ছাড়াও কনটেন্ট সিডিংসহ এসব কৌশলের মধ্যে রয়েছে, সুনির্দিষ্ট মতকে শক্তিশালী করতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অবিশ্বাস তৈরি করা ও বিভ্রান্তি ছড়ানো। ফেসবুক বলেছে, প্রচলিত অনৈতিক আচরণ যেমন অ্যাকাউন্ট হ্যাকিং, ম্যালওয়্যার, স্প্যাম, অর্থ কেলেঙ্কারি এবং নাগরিক মতকে ব্যবহার ও মানুষের সঙ্গে প্রতারণাস...
Comments
Post a Comment